প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে ব্যারিস্টার নুসরাত খানের আকদ সম্পন্ন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন করেছেন। ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে তার আকদ (নিকাহ) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) পারিবারিক আয়োজনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই আকদ সম্পন্ন হয়।

আরও পড়ুন: মামুন খালেদের ক্ষমতা প্রসঙ্গে আলোচিত ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর চাঞ্চল্যকর তথ্য

জানা গেছে, অনুষ্ঠানটি ছিল একান্তই পারিবারিক ও সাদামাটা আয়োজন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ইশরাক হোসেন বর্তমানে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ব্যারিস্টার নুসরাত খান আইন পেশার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: ড. নাজমুল আহসান কলিমুল্লাহর কারাবাস নিয়ে আলোচনা-সমালোচনা